এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় - The News Lion

এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায়

 


দি নিউজ লায়নঃ  মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাই স্কুলে  এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য "এক টাকায় ব্যাগ ভর্তি বাজার" কর্মসূচির আয়োজন করা হয়। 


ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, কাচাঁলঙ্কা, পাতিলেবু, মুড়ি-বিস্কুট থেকে শুরু করে সয়াবিন, সরিষার তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলা তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি ভাস্কর ভট্টাচার্য প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.